ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়’র শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা

  • আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / 188

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট মহান জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমানের নেতৃত্বে একদল শিক্ষার্র্থী, শিক্ষক ও কর্মকর্তা ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানায়।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমানের নেতৃত্বে মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোঃ আল্লাইয়ার, উপ-পরীক্ষী নিয়ন্ত্রক মোঃ আখতাবুল আলম, উপ-পরিচালক রাসেল প্রধানিয়া ও কাজী মোঃ দিলজেব কবীর এবং ঊর্ধ্বতন সহকারি পরিচালক ( জনসংযোগ) মোঃ অঅনোার হাবিব কাজলসহ একদল শিক্ষার্র্থী, শিক্ষক ও কর্মকর্তা ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আমিনুল ইসলাম মিলনায়তনে গতকাল (১৪ আগস্ট) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান। মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ভিাগের প্রধান প্রফেসর ড. শেখ আল্লাইয়ার, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এবিএম কামাল পাশা, প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, আইন বিভাগের শিক্ষার্থী সাদ আহমেদ সাদি ও ব্যবসায় প্রশাসণ বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম লিসা। অনুষ্ঠানে সৈয়দ শামছুল হকের আমার পরিচয় কতিা আবৃত্তি করেন টুিরজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে দেশকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যা করা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আসলে বাংলাদেশকেই হত্যা করেছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তরুন প্রজন্মের অনুপ্রেরনার উৎস। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, স্বাধীনতা কী তা গভীরভাবে ভাবতে হবে। ভাবতে হবে এই স্বাধীনতা কে এনে দিয়েছেন। আজ যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছেন, সেটা কার অবদান। এসব ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন, বঙ্গবন্ধুকন্যা সেই দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই সোনার বাংলা গড়ার কাজে শরীক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়’র শ্রদ্ধার্ঘ্য ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২