ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে দুই লাইটারেজে সংর্ঘষের পর উদ্ধার ১২

  • আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষেও পর একটি লাইটারে থাকা ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার বেলা সোয়া ১১টার দিকে বন্দরের বহির্নোঙ্গরে এ ঘটনা ঘটে বলে কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান।

তিনি বলেন, বহির্নোঙ্গরের সৈকতসংলগ্ন এলাকায় লাইটার জাহাজ এমভি পান্তরের সাথে লাইটার সিটি-২২ এর ধাক্কা লাগে।

“এতে এমভি পান্তরের সামনের বাম পামের ওয়াটার লেভেলের ওপর ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে। তখন পান্তরকে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় নিয়ে আসা হয়।”

দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের উচ্চগতির বোট মেটালশার্ক -২ ঘটনাস্থলে গিয়ে এমভি পান্তর থেকে ১২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে বলে শেখ ফখরউদ্দিন জানান।
এরা হলেন- হাসিবুর রহমান (৩০), শাহিন (২০), আলামিন খান (২৫), সাদ্দাম (২৮), হাসান সিকদার (২২), সাইফুল (২৮), মনির (৩২), নজরুল ইসলাম (৩৫), রাশেদ (৩৪), মনিরুল ইসলাম (২১), শহিদুল (৩২) ও তহিদুল শেখ (৪০)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে দুই লাইটারেজে সংর্ঘষের পর উদ্ধার ১২

আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭