ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যৌথ প্রযোজনার নামে ভারতের প্রতারণার অভিযোগে আন্দোলনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা

  • আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 576
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌথ প্রযোজনার নামে ছবিতে ‘প্রতারণা’ বন্ধের দাবিতে বিক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। রোববার দুপুর ১২টার দিকে ঢাকার এফডিসির সামনের রাস্তায় একত্র হয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিল্পী ও কলাকুশলীদের দাবি, কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ প্রযোজনায় যেসব সিনেমা নির্মিত হচ্ছে সেসব ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। এসব সিনেমায় থাকছে না দুই দেশের শিল্পী আর কলাকুশলীদের সমান অংশগ্রহণ। যৌথ প্রযোজনার নামে এভাবে ছবি নির্মাণের বিষয়টিকে তাই তাঁরা ‘প্রতারণা’ বলছেন। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস-২’ ছবিতে শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণ ঠিকভাবে না হওয়ায় যৌথ প্রযোজনা বিষয়ক প্রিভিউ কমিটি একটি আপত্তিপত্র দেয় তথ্য মন্ত্রণালয়কে। পরে বাংলাদেশি প্রযোজকের অনুরোধে মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলে কমিটিকে।

এরপরই গত বৃহস্পতিবার অনাপত্তি জানায় প্রিভিউ কমিটি। এখন ছবিটি সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই ছবিটি প্রদর্শনে আর কোনো বাধা থাকবে না। তবে কোনো ধরনের অনিয়ম নিয়ে ‘বস-২’ ছবিটি যেন মুক্তি না পায়, সে জন্যই চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের আগের ঘোষণা অনুযায়ী আজ বিক্ষোভ কর্মসূচি করে।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত শিল্পীদের মধ্যে ছিলেন নায়ক ফারুক, রিয়াজ, বাপ্পী, সাইমন, ইমন, জায়েদ খান, খল চরিত্রের অভিনেতা মিশা সওদাগর, নায়িকা অঞ্জনা, পপি, পরীমনি, মৌমিতা মৌ, নিঝুম রুবিনাসহ আরও অনেকে। পরিচালকদের মধ্যে অংশ নেন মুশফিকুর রহমান গুলজার, মালেক আফসারি, বদিউল আলম খোকন প্রমুখ। নায়িকা পরীমনি বলেন, ‘আজ যেখানে আমাদের শুটিং ও ডাবিং নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে রাস্তায় রাস্তায় হাঁটতে হচ্ছে, আন্দোলনে অংশ নিতে হচ্ছে। এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য লজ্জাজনক। আমরা চলচ্চিত্রে কাজ করতে চাই। রাস্তায় আন্দোলন করতে চাই না।’ পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থেই আমরা এই আন্দোলন করছি। আমাদের দাবি, চলচ্চিত্র সেন্সর বোর্ড যেন ছবিটিকে ছাড়পত্র না দেয়।

ভারতের জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস-২’ সিনেমায় বাংলাদেশ থেকে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌথ প্রযোজনার নামে ভারতের প্রতারণার অভিযোগে আন্দোলনে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা

আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭