ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ঝিনাইদহ সীমান্তে নিহত দু’জনের লাশ ফেরত ফেরত দেয়নি বিএসএফ

  • আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তের ওপারে কুমারীপাড়ায় গুলি করা তাদের হত্যা করা হয়। লাশ ফেরত চেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পাঠানো পতাকা বৈঠকের ব্যাপারেও কোনো সাড়া দেয়নি বিএসএফ।

গত মঙ্গলবার নিহতরা হলেন উপজেলার খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯) এবং উপজেলার শ্যামকুড় গ্রামের কাওসার আলীর ছেলে হারুন অর রশিদ (৩০)।

বুধবার দুপুরে খোসালপুর বিজিবি বিওপির কোম্পানি কমান্ডার আবু তাহের জানান, গতকাল এক দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়া হলে বিএসএফ সেটি গ্রহণ করেনি। আজ মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে ফের ভারতীয় বিএসএফের নবম ব্যাটালিয়ান কমান্ডারকে লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। দুপুর ১টা পর্যন্ত বিএসএফ ওই চিঠির উত্তর দেয়নি। বিজিবি পক্ষ থেকে বলা হয়েছে, পতাকা বৈঠকের পরই এ ব্যাপারে সবকিছু জানানো হবে।

এ ব্যাপারে মহেশপুর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবীর বলেন, বিজিবির অনুরোধে লাশ গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

তবে পতাকা বৈঠক কখন হবে তা জানা নেই বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহ সীমান্তে নিহত দু’জনের লাশ ফেরত ফেরত দেয়নি বিএসএফ

আপডেট সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭