ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

দেখেছ অস্ট্রেলিয়াকে কীভাবে হারায় পাকিস্তান : আফ্রিদি

  • আপডেট সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে ‘জয়’ নামক শব্দটাই ভুলে গিয়েছিল পাকিস্তান? জেতার দ্বারপ্রান্তে গিয়েও পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তো এশিয়ান পরাশক্তি। এর জন্য অবশ্য অনেক সমালোচনাই শুনতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটাররা তো প্রায়ই এটা নিয়ে খোঁচাতো পাকিস্তানকে।

এক যুগ এভাবেই কেটে যায়। কেননা ২০০৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে হারই সঙ্গী হয়েছে পাকিস্তানের। কখনো জিততে পারেনি। এসব নিয়ে অসি কিংবদন্তী ইয়ন চ্যাপেল বোধ হয় মাতামাতিটা একটু বেশিই করতেন। নইলে কি আর মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে পাকিস্তানের জয়ের পর ওই চ্যাপেলকে খোঁচান শহিদ আফ্রিদি?

অবিস্মরণীয় জয়ের পর টুইটারে পাকিস্তান দলকে অভিনন্দন জানান আফ্রিদি। আর চ্যাপেলকে খোঁচালেন এভাবে, ‘শাবাস পাকিস্তান! দুর্দান্ত ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে হাফিজ। ধন্যবাদ তাকে। এছাড়া জুনায়েদ খান, শোয়েব মালিকও দুর্দান্ত পারফর্ম করেছে। ইয়ন চ্যাপেল- আপনি দেখেছেন; (আপনাদের মাটিতে) অস্ট্রেলিয়াকে কিভাবে হারায় পাকিস্তান?’

প্রসঙ্গত, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৭.৪ ওভার খেলে (১৪ বল হাতে রেখেই) জয়ের বন্দরে নোঙর ফেলে পাকিস্তান। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ হাফিজ। শোয়েব মালিক করেন ৪২* রান।

বল হাতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আমির। দুটি করে উইকেট জমা পড়ে জুনায়েদ খান ও ইমাদ ওয়াসিমের পকেটে। হাসান আলী ও শোয়েব মালিক নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হন মোহাম্মদ হাফিজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেখেছ অস্ট্রেলিয়াকে কীভাবে হারায় পাকিস্তান : আফ্রিদি

আপডেট সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭