ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

“মহাসড়কে যানবাহন জিরো!”

  • আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়ী ফিরার পথে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ব্যাপক যানজট হলেও আজ শনিবার কোনো যানজট নেই।

গতকাল গাড়ীর বেশ চাপ থাকার কারনে যানজট লেগে গাড়ী ধীরে চললেও আজ অবস্থা একদম উলটো। মহাসড়কে কোনো যানবাহনই নেই। শুধু মাঝেমাঝে দুই একটি যানবাহনের দেখা মিলে। মহাসড়ক এমন ফাকা যেন মাঠে ফুটবল খেলা যাবে! এমনটাই জানালেন ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই হাসেম আলী মুন্সী। তিনি বলেন, “আজ মহাসড়ক এত ফাকা যেন ফুটবল খেলা যাবে মহাসড়কে। যানবাহন নেই বললেই চলে। মাঝেমাঝে দুই একটি পণ্যবাহী ট্রাকের দেখা মেলে। অনেকক্ষণ পরপর একটা যাত্রীবাহী বাহন আসে।“

তিনি আরো বলেন, “সকালে কিছু গাড়ী ছিল মহাসড়কে। কিন্তু, সকাল ১০টার পরে কমতে শুরু করে। এখন একেবারে জিরো হয়ে গেছে। যানবাহন কমায় এখন একটু স্বস্তি পাচ্ছি।“

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, “কোন যানজট নেই। কিছু গাড়ী চলছে। বলা যায় মহাসড়কের অবস্থা বেশ ভাল।“

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“মহাসড়কে যানবাহন জিরো!”

আপডেট সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭