ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

টুইটারে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা

  • আপডেট সময় : ০৬:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০১৭
  • / 383
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে টুইটের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাওয়ার পরে এ নিয়ে টুইট করেন বেগম জিয়া।

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সকলকে আন্তরিক ঈদ মুবারাক। আল্লাহ্ সবখানে সকলকে শান্তি ও সমৃদ্ধি দিন-এই দোয়া রইল। বাংলাদেশ জিন্দাবাদ।’

এদিকে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। সোমবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বিএনপি নেত্রী এদিন কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেকাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন খালেদা জিয়া।

সবশেষে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বনানীস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ বাসভবনে ফিরে যাবেন বলেও জানান শায়রুল কবির খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুইটারে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:১৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০১৭