সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পটিয়ায় বাস উল্টে ২৫ পোশাক শ্রমিক আহত
- আপডেট সময় : ০১:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
- / 242
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বাসটি মইজ্জ্যার টেক থেকে শান্তির হাটে কোহিনূর গার্মেন্টেসে যাচ্ছিল। পথে বাসটি ভেল্লাপাড়া ব্রিজ পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে বাসে থাকা পোশাক শ্রমিকদের অধিকাংশই কমবেশি আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।


























