ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার আলোচনা সভা, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

  • আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / 654
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ  বাংলাদেশ যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্্যাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মাতা নাজাম রহিম।

৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের হাসপাতাল মোড়স্থ নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালূর রহিম এমপি’র মাতা বলেন, যুব মহিলা লীগ জন্মলগ্ন থেকে বিএনপি-জামাতের হিংস্র পশুর নখর দন্ত, রক্ত চক্ষু, নির্যাতন উপেক্ষা করে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছে। কখনওবা বেয়নেটের আঘাত মাথা ফেটে রক্ত ভিজে জ্ঞান হারিয়েছে কিংবা দ্রুত বিচারের মামলা মাথায় নিয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। আবারও কখনও রিমান্ডে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। যার চিহ্ন এখনও যুব মহিলা লীগের নেতাকর্মীরা শরীরে বয়ে বেড়াচ্ছে। প্রতিটি নেতাকর্মীর অগনিত মামলার বোঝায় জীবন দুর্বীসহ হয়েছে উঠেছিল যুব মহিলা লীগ নেতার্মীদের। বিএনপি

জোটের অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি কর্মসূচীতে বহু সংখ্যক আহত হয়েছে। তবুও যুব মহিলা লীগ সাহসী সংগ্রাম ঐতিহ্য নিজেকে গৌরবান্বিত মনে করে। কেননা যুব মহিলা লীগ যে উদ্দেশ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেছিল তা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী অনেকটাই বাস্তবায়ন করেছেন।

দিনাজপুর জেলা যুব মহিলী লীগের সভাপতি ছবি সিনহা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আন্না অধিকারী, জাকিয়া তাবাসসুম জুঁই, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদিকা তাজমুন নাহার ছন্দা, যুব মহিলা লীগ নেত্রী রুখসানা পারভীন, গৌরী সেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মাতা নাজমা রহিম। এর আগে জেলা যুব মহিল লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা’র নেতৃত্বে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক র‌্যালী নাজমা রহিম ফাউন্ডেশন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যুব মহিলা লীগের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার আলোচনা সভা, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭