ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

কক্সবাজারে সেগুন কাঠের তৈরী আরেক ‘তাজ মহল’

  • আপডেট সময় : ০২:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / 1378
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ সম্রাট শাহজাহান তার প্রিয়তমার জন্যই তৈরি করেছিলেন তাজমহল। যুগযুগ ধরে স্থাপত্য শিল্পটি এখনো বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। স্মৃতি ও অমর প্রেমের স্বাক্ষী হিসেবে রয়ে গেছে তাজমহলটি।

সেই আলোড়িত তাজ মহলের আদলে সেগুন কাঠ দিয়ে তাজমহল তৈরি করেই সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে কক্সবাজারের চকরিয়ার এক কাঠ মেস্ত্রি। নাজেম উদ্দিন নামের দক্ষ কাঠ মিস্ত্রি নিপূন হাতে তৈরি করেছেন এই ‘তাজ মহল’। সৌখিন মানুষেরা এটিকে সহজে বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনে ওয়াল শো’কেস (আলমারী) হিসেবে সহজেই সাজিয়ে রাখতে পারবে।

চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজারস্থ স্টোর ষ্টেশনের তামান্না ফার্নিচার মার্টের নিয়মিত মিস্ত্রী নাজেম উদ্দিন তার সৃষ্টি শৈলীর প্রতিভাকে কাজে লাগিয়ে প্রেমের সমাধি সৌধ ভারতের আগ্রার তাজমহলের আদলে অত্যন্ত সুনৈপুণ্যের সাথে কারুকার্য খসিত একটি  ‘তাজমহল’ ওয়াল শো’কেসটি তৈরী করেন।

দূরদূরান্ত থেকে কৌতুহলীমনা উৎসুক জনতা ওই তাজমহল ওয়াল শো’কেসটি একনজরে দেখার জন্য বেতুয়াবাজারস্থ তামান্না ফার্নিচার মার্টে প্রতিদিন ভীড় জমাচ্ছেন।

সম্পূর্ণ আগ্রার তাজমহলের আদলে গড়া সেগুন কাঠের তৈরী এক অপূর্ব সৃষ্টি শৈলী তাজ মহলটি দেখে বিনোদনপ্রেমি মানুষ মনের খোরাক জোগাচ্ছে।

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম নির্দশন তাজমহল। সহিষ্ণু ভালোবাসার এক প্রতীক সম্রাট শাহজাহান, তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতিরক্ষার্থে তাজমহলটি নির্মাণ করেছিলেন। সাদা মার্বেলের তৈরি এটি হল একটি মৌসোলিয়াম বা সমাধিসৌধ। ফরাসী প্রভাব ও রুচিময় নকশার ছোঁয়ায় এই মমতাজ মহল তৈরী করছিল যা কালের পরিক্রমায় শতাব্দী থেকে শতাব্দী এখনো জৌলুশ আর আভিজাত্যের পরিচয়ে ভালবাসার অনন্য নিদর্শন বহন করে আসছে। ভালবাসার প্রিয় মানুষটির জন্য প্রেমিকের ত্যাগ বা বিসর্জন বিশ্ব ইতিহাসে যা এখনো বিস্ময়কর।

তবে সম্পূর্ণ শখের বশে সৃষ্টিসুখের উল্লাসে  নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এক নির্মানশৈলী ও কারুকার্য খচিত  স¤্রাট শাহাজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজের ভালবাসার নিদর্শন তাজমহলের আদলে কাঠ খোদাই করে তৈরী একটি (ওয়াল শো’কেস)  বা আলমারীর কথা বলছি।

সরেজমিনে তামান্না ফার্নিচার মার্ট ঘুরে ও স্বত্বাধিকারী বাহাদুর আলমের সাথে কথা বলে জানাযায়, তার প্রতিষ্ঠানের প্রধান মিস্ত্রী মোঃ নাজেম উদ্দিন দীর্ঘ ১২ মাস ধৈর্য্য সহকারে অত্যন্ত দক্ষতা ও নৈপুণ্যের  সাথে তার নিজ প্রতিভায় এই নির্মাণ শৈলী ‘তাজমহল ওয়াল শো-কেস টি তৈরী করেন। এতে উন্নত মানের সেগুন কাঠ ও অন্যান্য উপকরণ সামগ্রী গুনগত মান বজায় রেখে ব্যবহার করা হয়েছে। যা সৃষ্টি শৈলীর প্রতিটি খাজে ও খুদায়ে দৃশ্যমান।

বাহাদুর আলম বলেন, সৌখিন প্রিয় মানুষেরা এই সৃষ্টিশীল ও প্রতিভাকে মূল্যায়ন করে তাকে আরো উৎসাহ যোগাবে।

কারু শৈল্পিক ও  কারিগর মোঃ নাজেম মিস্ত্রির সাথে আলাপে জানাযায়, বছর দু’য়েক আগেই বলিউডের একটি হিন্দি ছবিতে  তাজমহলের দৃশ্য দেখে আমার স্মৃতিপটে বার বার উকিদিতে থাকে। আর প্রতিজ্ঞা করি  তাজমহল সাদৃশ্য একটি কিছু তৈরী করব, তাই একদিন সহকর্মীদের সাথে এনিয়ে আলোচনা করলে প্রথম প্রথম অনেকে এটিকে তুচ্ছ-তাচ্ছিল্য ও উপহাস করতে থাকে।  আবার কেউ কেউ উৎসাহও যোগায়। এতে থেকে তাজমহল তৈরির একটা আমেজ সৃষ্টি হয়।

প্রতিদিন আপন মনে অনেক কল্পনা করি, সাহসে আর মনো বলের অভাবে পুসিয়ে উঠতে না পারলেও মনোবল হারায়নি। কারন আমি একটি প্রতিষ্ঠানের বেতনভূক্ত কর্মচারী। তার পরও প্রতিমুহূর্ত  বাঁধাহীন কল্পনার জগতে বিচরণ করতে থাকি। নিজের অদম্য ইচ্ছাশক্তির বলে বলিয়ান হয়ে হঠাৎ সিদ্ধান্ত নিই আমি পারবই।

তিনি বলেন, আজ থেকে প্রায় ১ বছর আগে নানা প্রতিকূলতা ও ব্যস্ততার মাঝে হঠাৎ আমার স্বপ্নের তাজমহল ওয়াল শো-কেস নির্মাণের কাজ শুরু করি। প্রথমে মালিক নিরুসাহিত করলেও আমার উদ্যোগশীল প্রতিজ্ঞাসম্পন্ন মনোভাব দেখে সহযোগিতা করতে শুরু করেন।

শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় প্রতিষ্ঠান ‘তামান্না ফার্নিচার মার্টের’ স্বত্বাধিকারী বাহাদুর ভাইয়ের অনুপ্রেরনায় সত্যি সত্যি আমি আমার নির্মাণ শৈলী সম্পূর্ণ আগ্রার তাজমহলের আদলে কাঠের তৈরী ‘তাজমহল’ ওয়াল শো-কেস নির্মাণ কাজ সম্পন্ন করেছি। কোন পৃষ্টপোষকতা বা সহযোগিতা পেলে আরো নতুন কিছু তৈরী করার আশা আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে সেগুন কাঠের তৈরী আরেক ‘তাজ মহল’

আপডেট সময় : ০২:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭