ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জনগণ খালেদা জিয়ার দুঃশাসনে আর ফিরে যাবে না : সেতুমন্ত্রী ওবায়দুল

  • আপডেট সময় : ০৬:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জনগণ আর খালেদা জিয়ার দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৮ বছরের মধ্যে ৮ মিনিটও রাস্তায় নামতে পেরেছে? তাদের সেই সক্ষমতা নেই।

সোমবার সকালে খুলনা সার্কিট হাউজে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। নবায়নের সময় যারা আমাদের চেতনার বাইরের লোক এবং যারা খারাপ লোক তাদেরকে বাদ দেয়া হবে। নেতাদেরকে সে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ইউনেস্কোর যে আপত্তি ছিল সেটা তারা প্রত্যাহার করেছে। কিছু কিছু শর্ত তারা দিয়েছে, দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা গ্রহণ করব। এছাড়া দেশে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণ খালেদা জিয়ার দুঃশাসনে আর ফিরে যাবে না : সেতুমন্ত্রী ওবায়দুল

আপডেট সময় : ০৬:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭