ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে রাবিতে সংবাদকর্মীদের মানববন্ধন: মামলা দায়ের

  • আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত  দি ডেইলী স্টারের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আরফাত রহমানকে ছাত্রলীগ কর্তৃক  মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ রনির সঞ্চালনা এবং রাবি রিপোর্টাস ইউনিটির সভাপতি কায়কোবাদ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ, সাধারণ সম্পাদক ইমাদাদুল হক সোহাগ, রাবিসাসের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি হাসান আদিব, সহ-সভাপতি মোস্তাফিজ মিশু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হোসাইন মিঠু, ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকালের রাজশাহী প্রতিনিধি সৌরভ হাবিব, বিএফইউজের সদস্য জাভেদ অপু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঘটনার পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন। কোথাও পুলিশ হামলা চালিয়েছে এবং কোথাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন কারা হামলা চালিয়েছে। প্রত্যাশা করেছিলাম যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানে ছাত্রলীগ সহযোগিতা করবে। স্পষ্ট কয়েকজনের পরিচয় মিললেও দু’জনকে বহিষ্কারের নাটক করা হয়েছে।
তারা আরও বলেন, বহিষ্কার মানে আমরা বুঝি এটা বহিষ্কার নয় ছাত্রলীগের বহিষ্কার মানেই পুরস্কৃত করা। বহিষ্কৃত ছাত্রলীগের নেতারাই পরবর্তিতে নেতৃত্ব দিয়েছে। এই বহিষ্কার নাটকের মাধ্যমে সাংবাদিক নির্যাতনের বিচার হতে পারে না। আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িত তাদের কে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে।

থানায় মমালা দায়ের:
এ ঘটনায় আহত সাংবাদিক আরাফাত রহমান বাদী হয়ে নগরীর মতিহার থানায় সাংবাদিক ছাত্রলীগের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আহত সাংবাদিক বাদী হয়ে ৪ জনের নামউল্লেখ্য সহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ পত্র প্রদান:

এছাড়া পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহে গেলে ছাত্রলীগ নেতা কানন, সজীব, বিজয়, লাবন তাকে নির্যাতন করেছে উল্লেখ্য করে মারধর কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ পত্র দিয়েছে সে। গতকাল  দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বরাবর এই অভিযোগ পত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে রাবিতে সংবাদকর্মীদের মানববন্ধন: মামলা দায়ের

আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭