লন্ডনে দুই বাংলাদেশী তরুণের ওপর এসিড হামলা
- আপডেট সময় : ০৫:০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
- / 231
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণের ওপর এসিড হামলা হয়েছে ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের কাছে রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় । হামলার শিকার দুই যুবকের পৈত্রিক নিবাস সিলেটে।
দুই তরুণের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শওকত হুসেইন (২৪)। অন্য জনের পরিচয় জানা যায়নি। তাদের দু’জনকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ঘটনার সময় এসিড হামলা হওয়ার পর তারা দ্রুত পাশের একটি দোকানে আশ্রয়ের জন্য ছুটে যান। সেখানে আক্রান্ত স্থানে পানি ঢালার পর তাদের হাসপাতালে পাঠানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ কর্মকর্তারা ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। যুবকদের ওপর তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছিল। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে।’
সাম্প্রতিক সময়ে লন্ডনে মুসলিমদের ওপর বেশ কিছু এসিড হামলার ঘটনা ঘটেছে। মুসলিম বিদ্বেষ থেকে উগ্র শ্বেতাঙ্গরা এই হামলা করছে বলে ধারণা করা হচ্ছে।























