ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রধান বিচারপতিকে পদত্যাগে চাপ দিচ্ছে ক্ষমতাসীনরা : রিজভী

  • আপডেট সময় : ০৮:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতারা প্রধান বিচারপতিকে পদত্যাগে চাপ দিচ্ছে।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে তিনি এ দাবি করেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতী দল।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকারি চাপের কাছে নতি স্বীকার না করলে ইতিহাসে প্রধান বিচারপতি বীর হয়ে থাকবেন। সরকারের অনৈতিক কাজ সম্পন্ন করতে রাজনৈতিকভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, এখন তাদের অভিলাস পুরন করতে পারছেনা বলে প্রধান বিচারপতিকে দুর্নীতির তকমা লাগানোর চেষ্টা হচ্ছে।

মিলাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট অাহমেদ আযম খান, কেন্দ্রীয় নেতা সরফত আলী সপু, হাফেজ অাব্দুল মালেক, আবদুল কাদির ভুইয়া জুয়েল, তাঁতীদলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান বিচারপতিকে পদত্যাগে চাপ দিচ্ছে ক্ষমতাসীনরা : রিজভী

আপডেট সময় : ০৮:৪৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭