ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সন্ত্রাসীরা যে দেশেরই হোক এদের নেটওয়ার্ক ভেঙ্গে ফেলতে হবে : খালেদা জিয়া

  • আপডেট সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসে স্থানীয় সময় রোববার রাতে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যু ও পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এহেন ভয়াবহতম রক্তাক্ত সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বন্দুকধারীর গুলিতে আক্রান্ত মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করছি। এই দুঃসময়ে তাদের বেদনার্ত জনগণ ও সরকারের ন্যায় আমিও সমব্যাথী। এই শোকাবহ ঘটনার সময়ে বাংলাদেশের জনগণ, বিএনপি এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে আছি।

তিনি বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসীদের রঙ একই। এরা মানবতার বিরুদ্ধে বিবেকবর্জিত শত্রু। এরা দুনিয়াজুড়ে সভ্যতার দেহে ছুরিকাঘাত করছে। এরা গণতন্ত্র, উন্নত সমাজ ও সংস্কৃতিসহ অগ্রগামী মানবজাতির শ্রেষ্ঠ কীর্তিগুলোকে ধুলায় মিশিয়ে দিয়ে আবারো মধ্যযুগীয় অন্ধকার ফিরিয়ে আনতে চাচ্ছে। আদিম পাশবিকতার এরা নব্য সংস্করণ। রক্তপায়ী বন্দুকধারী সন্ত্রাসীদের রক্তাক্ত তান্ডবে বিশ্বের দেশে দেশে মানুষের শান্তি, স্থিতি ও স্বাভাবিক জীবনযাপন নিরাপদহীন হয়ে উঠেছে। মানুষের এগিয়ে যাওয়ার উজ্জ্বল ভবিষ্যৎকে এরা দুঃস্বপ্নের বিভীষিকায় ঠেলে দিয়েছে। বেপরোয়া মানুষ হত্যাকারী উগ্রবাদীরা মানসিকভাবে অসুস্থ। এদের সৃষ্ট অন্ধকারময় পর্বের অবসান ঘটাতে হবে।

খালেদা জিয়া বলেন, সন্ত্রাসীরা যে দেশেরই হোক এদের স্থানীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ভেঙ্গে ফেলতে হবে। এজন্য শুভবুদ্ধিসম্পন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে উদ্যোগ গ্রহণের আহবান জানাচ্ছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে বন্দুক হামলায় ৫৮ জনের মৃত্যু ও পাঁচশ’র অধিক মানুষের আহত হওয়ার পৈশাচিক ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ত্রাসীরা যে দেশেরই হোক এদের নেটওয়ার্ক ভেঙ্গে ফেলতে হবে : খালেদা জিয়া

আপডেট সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭