টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার গুলিতে নিহত পুলিশকর্মী
- আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
- / 267
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছাত্রের গুলিতে নিহত হলেন এক পুলিশকর্মীর। আমেরিকার টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনায় হলিস ড্যানিয়েলস নামে ১৯ বছরের এক নবাগত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
বিশ্ববিদ্যালের মুখপাত্র ক্রিস কুক জানিয়েছেন, এ দিন সকালে ক্যাম্পাসের হোস্টেলে রুটিনমাফিক ওয়েলফেয়ার চেকিং চলছিল। পড়ুয়াদের ঘরেও একে একে তল্লাশি অভিযান শুরু করেছিল ক্যাম্পাসের পুলিশকর্মীরা। অভিযোগ, হলিসের ঘরে তল্লাশির সময় সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করে পুলিশ। এর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাসের ভিতরে পুলিশের সদর দফতরে নিয়ে আসে তারা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই একটা পিস্তল বের করে এক পুলিশকর্মীর মাথা লক্ষ্য করে গুলি চালায় হলিস। ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশকর্মী। এর পর সেখান থেকে চম্পট দেয় হলিস।
সূত্রঃ আনন্দবাজার






















