সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যূ
- আপডেট সময় : ১১:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
- / 236
চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর আউটার স্টেডিয়ামে চলমান বস্ত্র ও তাঁতিমেলার সিঙ্গার কোম্পানির একটি শো-রুমে সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক উত্তম আশ্চার্য (২৭) পটিয়া উপজেলার বটতলার সুনীল মাস্টার বাড়ির মৃত পরিমল আশ্চার্যের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

























