ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে ছয় দফা দাবীতে ফারিয়ার মানববন্ধন

  • আপডেট সময় : ০৭:১৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • / 428
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: ছয় দফা দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)। রবিবার সকাল ১০টায় শহরের শাপলা চত্ত্বরে  সংগঠনটির উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন, ফারিয়ার খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: জাহাঙ্গীর আলম।

মানববন্ধনে ফারিয়ার খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য মুহাম্মদ আক্তার হোসাইন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন কবির, জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিন কান্তি চাকমা,সদস্য মংলাপ্রু মারমা,মাচেং ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি ফারুক আহম্মদ ভূইয়া,দীঘিনালা সভাপতি মো: সেলিম প্রমূখ।

বক্তব্যে নেতৃবৃন্দরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবী তুলে ধরে বলেন, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনে কর্মরত সদস্যরা আজ অবহেলিত। যারা সারাদিন রাত সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকেন তাদের জীবন এখন কাটছে অতি কষ্টে। তারপরও দেখার কেউ নেই। বাংলাদেশের আয়ের খাতে দ্বিতীয় স্থানে ফার্মাসিউটিক্যালস থাকলেও সে অনুসারে সুযোগ সুভিধা পাচ্ছে না যারা এশিল্পের জন্য অক্লান্ত পরিশ্রমী প্রতিনিধিরা।

তাই সরকারী পে-স্কেলের ৭ম গ্রেড এর সমপরিমান বেতন বিধারণ,মূল্যস্থিতির সাথে মিল রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা নির্ধারণ,চাকুরীর নিশ্চিয়তার বিধান ও নিদিষ্ট নীতিমালা প্রণয়ন,সপ্তাহিক ছুটিসহ সকল সরকারী ছুটি প্রদান,ফারিয়াকে সরকারী অনুমোদন, ও পার্বত্য এলাকায় কর্মরত সকল প্রতিনিধিকে পার্বত্য ভাতা প্রদানের দাবী জানান সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে ছয় দফা দাবীতে ফারিয়ার মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭