ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল: হানিফ

  • আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না। তাই বিএনপি তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।

আজ সকালে কুষ্টিয়া মেডিক্যালের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন শেষে সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। এদেশের জনগণ তা করতে দেয়নি।

বিএনপির সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।

এ সময় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন করেন। তিনি আজ সকালে কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে শেখ রাসেল ল্যাবরেটরির উদ্ধোধন করেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল: হানিফ

আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭