সংবাদ শিরোনাম ::
আনিসুল হকের মরদেহ ঢাকায়
- আপডেট সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
- / 316
বিডিসংবাদ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার বেলা একটার দিকে ঢাকায় এসেছে। বিমানবন্দর থেকে আনিসুল হকের লাশ বনানীর ২৩ নম্বর সড়কে অবস্থিত তার বাসভবনে নেয়া কথা রয়েছে।
এ সময় বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আনিসুল হকের ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হকও উপস্থিত ছিলেন বলেন জানিয়েছেন মেয়রের একান্ত সচিব আবরাউল হাসান।




















