ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আজ ইউটিউবে মুক্তি পাবে ‘অঙ্গজ’ চলচ্চিত্র

  • আপডেট সময় : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
  • / 435
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ বিনোদন ডেস্কঃ  তামান্না সেতুর রচনায়, খন্দকার সুমনের চিত্রনাট্য এবং পরিচালনায়, শরিফ উল আনোয়ার সজ্জনের প্রযোজনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’ আজ রাত ৯ টায় প্রযোজনা প্রতিষ্ঠান আইডিয়া এক্সচেঞ্জ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শ্রেণী বিভক্ত সমাজে ভিন্ন ভিন্ন জীবন যাপনের গল্পগুলো কখনো কখনো একই বিন্দুতে এসে মিলে যায়। ভিন্নতার মাঝেও মানবিক আবেগ অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা, জীবনের টানপোড়নের গল্পগুলো শ্রেণী কাঠামোর উর্দ্ধে অদ্ভুতভাবে একই রকমের গল্প তৈরী করে।

বিভাজিত শ্রেণীর ভিন্ন দুজন মা ও সন্তানের দূরত্ব, নৈকট্যের আকুতি, ভালবাসার আকাঙ্খায় কোন পার্থক্য তৈরী করে না। অঙ্গজ চলচ্চিত্র সমাজে আরোপিত ভিন্নতার খোলসের ভিতর থেকে মা-ছেলের সম্পর্কের চিরায়ত মানবিক সেই গল্পটাকেই হাজির করেছে পর্দায়।

অঙ্গজ চলচ্চিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিক ইসলাম, হৃদয় ইসলাম, সাইদুর রহমান রওনক। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ এবং সম্পাদনায় ছিলেন সাইফ রাসেল, সংগীতে মাহমুদ হায়াৎ অর্পণ।

https://www.youtube.com/watch?v=_tNUBj37Id4

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ ইউটিউবে মুক্তি পাবে ‘অঙ্গজ’ চলচ্চিত্র

আপডেট সময় : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭