সংবাদ শিরোনাম ::
আগামীকাল স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৬:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
- / 183
বিডিসংবাদ ডেস্কঃ আগামীকাল রবিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ সফরে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শন উপলক্ষে তার এই যাত্রা।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বর্ণদ্বীপে পৌঁছার পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মো. শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।























