ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

চট্টগ্রামে পৌঁছেছেন প্রণব মূখার্জী

  • আপডেট সময় : ০৭:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে পৌছেছেন উপমহাদেশের বরন্য রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।  বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মো. তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. জিল্লুুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রণব মুখার্জিকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে প্রণব মুখার্জি রেডিসন ব্লু, চিটাগাং বে ভিউ হোটেলে পৌঁছবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন।  সেখানে ডি-লিট গ্রহণ শেষে দুপুরের আহার গ্রহণ করবেন।  দুপুর ২টা ৪০ মিনিট পযন্ত— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন তিনি।

বিকেল ৩টার মধ্যে প্রণব মুখার্জি রাউজান পৌরসভা এলাকায় যাবেন।  সেখানে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের পাশে বিপ্লবী সূর্য সেনের নামে স্থাপিত স্মৃতিস্তম্ভে¢ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং মন্তব্য বইয়ে অনুভূতি লিখবেন।  এরপর সূর্য সেনের নামে পাঠাগার উদ্বোধন ও কমপ্লেক্স ঘুরে দেখবেন।

এরপর প্রনব মুখার্জি যাবেন রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের জন্মভিটায়।  সেখান থেকে সরাসরি নগরীতে ফিরে রাত ৮টায় রেডিসন ব্লু হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন।  ভারতীয় সহকারী হাই কমিশন এই সুধী সমাবেশের আয়োজন করেছে। সেখানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রণব মুখার্জিকে নগরীর চাবি উপহার দেবেন।

বুধবার সকালে প্রণব মুখার্জি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন।  যাত্রাপথে নগরীর পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব এবং পরে দামপাড়া পুলিশ লাইনে অস্ত্রাগার পরিদর্শন করার কথা রয়েছে। ওই অস্ত্রাগারটি ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় লুট করেছিলেন বিপ্লবীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পৌঁছেছেন প্রণব মূখার্জী

আপডেট সময় : ০৭:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮