ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফের মামলায় ‘পদ্মাবত’

  • আপডেট সময় : ০৮:০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ছবির মুক্তির পরেও ‘পদ্মাবত’ ঘিরে আইনি জটিলতা অব্যাহত।

কয়েকটি রাজ্য বাদে দেশের বাকি অংশে আজই মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর বিতর্কিত এই ছবিটি। আর আজই চারটি রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন তেহসিন পুনাওয়ালা নামে এক কংগ্রেস কর্মী।

তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজস্থান, হরিয়ানা, গুজরাত আর মধ্যপ্রদেশ সরকার ছবির মুক্তি ঘিরে বিক্ষোভ দমন করতে ব্যর্থ হয়েছে। যার অর্থ আদালতের নির্দেশ অমান্য করা।

শীর্ষ আদালতে আর একটি মামলা করেছেন বিনীত ধান্দা নামে এক আইনজীবী। তিনি গোটা দেশে ওই ছবি ঘিরে হাঙ্গামা বাধানোর মূল কারিগর শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী সেনার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ এনেছেন। দু’টি মামলাই আগামী সোমবার শুনবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় কোনও রাজ্য এই ছবির মুক্তি আটকাতে পারে না। তার প্রেক্ষিতেই শীর্ষ আদালতে আদালত অবমাননার মামলা করেছেন ওই কংগ্রেস কর্মী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের মামলায় ‘পদ্মাবত’

আপডেট সময় : ০৮:০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮