ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

এবার সিনেমায় পা রাখছেন শাহরুখ পুত্র

  • আপডেট সময় : ০২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • / 350
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সহকারী পরিচালকের ভূমিকায় আরিয়ান খান! আরে কোনো গুজব নয়। একেবারে তাজা খবর। নিজের ইনস্টাগ্রামে ছবি পরিচালনার খবরই পোস্ট করেছেন বলিউড বাদশার পুত্র।

এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত আরিয়ান। ব্যস্ততার মধ্যে মধ্যেই নিজেকে অভিনেতা হিসেবে তৈরিও করছেন। হলিউডের পরিচালকদের সঙ্গে কাজ জুটিয়ে ফেলেছেন। সহকারী পরিচালক হিসেবে হাত পাকাতে শুরু করেছেন। সেই ছবিই ইনস্টাগ্রামে দেখা গেছে। খুব শিগগির অভিনেতা হিসেবে তিনি বলিউডে অভিষেক করতে চলেছেন। অন্তত এমন ইঙ্গিতই মিলেছে ইনস্টাগ্রামের ছবিতে।

ইনস্টাগ্রামের পোস্টে আরিয়ান লিখেছেন, হলিউডের পরিচালক অ্যালেক্স ও বারনেন উবের ক্যাব নিয়ে ছবি তৈরি করছেন। ৯০ সেকেন্ডের ছবিতে দুই পরিচালকের সহকারীর ভূমিকায় রয়েছেন তিনি। এই কাজ করতে পেরে তিনি খুশি। নিজের মুখেই বলেছেন, এটি একটি প্রতিযোগিতা। অনেকেই উবের নিয়ে ছবি করছেন। দর্শকভোটে যে ছবি শীর্ষে থাকবে, জয় সেই ছবির পরিচালকের মুঠোবন্দি হবে। ইউটিউবে সংশ্লিষ্ট ভিডিওয় লাইক পড়লেই জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে ছবি। আর জয়ী হলেই মিলবে ১০ হাজার ডলার নগদ। ভিডিওর লিঙ্কও শেয়ার করেছেন আরিয়ান।

আচ্ছা ইনস্টাগ্রামে এহেন পোস্ট করে কী নিজেকে বিজ্ঞাপিত করলেন আরিয়ান? তবে যাই করুক না কেন শাহরুখ-পুত্র হয়তো বরুণ ধাওয়ানের মতো পরিচালনার মাধ্যমেই বি-টাউনে পা রাখতে চান। এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে টিনসেল টাউনে। মজার বিষয় হলো, আরিয়ানের এই উদ্যোগে খুশি হবেন আঙ্কল করণ জোহর। খুশি হয়ে দারুণভাবে আরিয়ানের বলিউড অভিষেকের আয়োজন করবেন তিনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এমনিতেই বি-টাউনে সুখী দম্পতি হিসেবে শাহরুখ গৌরীর বিশেষ পরিচিতি রয়েছে। ছেলে আরিয়ান নিজেকে তৈরি করে বি-টাউনে প্রবেশ করতে চাইছেন। মেয়ে সুহানাও অভিনেত্রী হিসেবেই নিজেকে দেখতে চান। কিছুদিন আগে এক নাটকে নিজের অভিনয় প্রতিভার প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছেন। আর এখানেই রয়েছে আরো এক চমক। বড় ভাই যখন ক্যামেরার পিছনে, তখন সামনে এসে সবার মন জয় করে নিচ্ছে ছোট্ট আব্রামও। ছেলেকে নিয়ে আত্মবিশ্বাসী গৌরী নিজেই আব্রামের ছবি শেয়ার করেছেন। সেখানে ছোট ছেলেকে ‘নাইট রাইডার’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বোঝাই যাচ্ছে বলিউড শাসনের ব্যটন হাতে নিতে তৈরি খান পরিবারের পরবর্তী প্রজন্ম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার সিনেমায় পা রাখছেন শাহরুখ পুত্র

আপডেট সময় : ০২:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮