ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোটা পদ্ধতির সংস্কার বিবেচনায় আশ্বাস সরকারঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রদের আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের কোটা পদ্ধতিতে সংস্কার বিবেচনার আশ্বাস দিয়েছে সরকার।

সচিবালয়ে সোমবার আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে এক বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সামনে একথা জানান।

তিনি বলেন, ছাত্রদের দাবির যৌক্তিকতা সরকার ইতিবাচক হিসেবে দেখছে। এ নিয়ে সরকার কঠিন অবস্থানে নেই।

তবে তিনি একই সঙ্গে একথাও জানান, যারা রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা চালিয়েছে তাদের কঠিন শাস্তি পেতে হবে।

ওবায়দুল কাদের আরো জানিয়েছেন, মে মাসের ৭ তারিখের মধ্যে সরকার কোটা সংস্কারের দাবি পরীক্ষা-নিরীক্ষা করবে। আর সে পর্যন্ত আন্দোলন স্থগিত রাখতে রাজি হয়েছে ছাত্র নেতারা।

সচিবালয়ের এই বৈঠকে যে ছাত্রনেতারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের নেতা হাসান আল মামুন সাংবাদিকদের জানান, ৭ মে পর্যন্ত তারা আন্দোলন স্থগিত রাখছেন।

সচিবালয়ে এই আলোচনায় যোগ দিয়েছিলেন আন্দোলনে নেতৃত্বদানকারী প্রায় ২০ জন ছাত্র নেতা। মন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের বেশ কিছু তরুণ নেতা এই বৈঠকে ছিলেন।

গতরাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলন ব্যাপক রূপ নেয় এবং ক্যাম্পাসের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন সরকারের তরফ থেকেই প্রথম আলোচনার প্রস্তাব দেয়া হয়।

ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে যে সমঝোতা হয়েছে, তাতে গ্রেফতার হওয়া ছাত্র-ছাত্রীদের মুক্তি এবং আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দেয়া হয়েছে বলে জানা গেছে।

কিন্তু আন্দোলনের নেতারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে টিএসসির মোড়ে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সমাবেশে মেগাফোন হাতে কিছু বলার চেষ্টা করেন তখন ছাত্র-ছাত্রীরা ‘না’ ‘না’ ধ্বনি দিয়ে তাদের থামিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা পদ্ধতির সংস্কার বিবেচনায় আশ্বাস সরকারঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮