ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবেঃ শিল্পমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / 429
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, ‘একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর হলে এ দেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল।

তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নারীরাও ভূমিকা রাখছে। তারাও আর পিছিয়ে নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের যেকোন কমিটিতে নারীদের সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগই একমাত্র দল যেখানে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে।

তিনি আরও বলেন, ‘এক সময় চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে শুধু বাবার নাম লেখা হতো। পরবর্তীতে বাবার নামের সঙ্গে মায়ের নাম সংশ্লিষ্ট করে নারীদের সম্মান ও মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আজকে মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশ আজ ৩৬ হাজার কোটি টাকায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর হচ্ছে।

ঝালকাঠি জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হোসনে আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবেঃ শিল্পমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮