ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নারীর ভূমিকা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে হবেঃ ইনু

  • আপডেট সময় : ০৯:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক অপশক্তি, তেঁতুলহুজুর ও রাজাকার এবং এদের লালনকারীদের দমন-বর্জনের কোনো বিকল্প নেই।’

তিনি শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পোশাক শিল্প বিষয়ক জাতীয় কমপ্লায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জাসদের সভাপতি ইনু, সাম্প্রদায়িক অপশক্তি, তেঁতুলহুজুর ও রাজাকারদের নারীর মহাশত্রু হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, কল-কারখানায় সুস্থ ও নিরাপদ কর্ম-পরিবেশের জন্য মালিক, শ্রমিক, আন্তর্জাতিক শ্রম সংস্থা, সরকার ও ক্রেতা- এই পাঁচ অংশের সমন্বয় দরকার।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়নের ধারা বজায় রাখতে রূপকল্প-২০২১ ও ২০৩০’র টেকসই উন্নয়ন লক্ষ্য এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতেই হবে।

সেজন্য তিনি তৈরি-পোশাাকের ক্ষেত্রে দেশি ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী সকল ‘কমপ্ল¬ায়েন্স’ মেনে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও রপ্তানী নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতনতার ওপরও গুরুত্ব আরোপ করেন।

সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘’গণতন্ত্রের জন্য রাজনৈতিক যুদ্ধ আর বৈষম্যহীন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক যুদ্ধে জিততে হলে সঠিক সময়ে নির্বাচন করতে হবে এবং জঙ্গি-রাজাকার ও তাদের দোসরদের রাজনীতির বাইরেই রাখতে হবে।’
ইনস্টিটিউট অভ কমপ্লায়েন্স প্রফেশনালস্ আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকাস্থ জার্মান দূতাবাসের উপ-প্রধান মাইকেল শুলথিস বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুর রহমান, কার্নিভালের আহবায়ক শায়লা আশরাফ প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারীর ভূমিকা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে হবেঃ ইনু

আপডেট সময় : ০৯:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮