ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পার্বতীপুরে খনির অভ্যন্তরে পাথর উত্তোলনের সময় দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডে পাথর উত্তোলনের সময় খনির অভ্যন্তরে দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মধ্যাপাড়া খনি সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় খনির অভ্যন্তরে দূর্ঘটনা ঘটে।

এসময় খনি শ্রমিক মামুন (২৯) গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে দীর্ঘদিন যাবৎ ওই শ্রমিক খনিতে কাজ করে আসছে।

এ সময় আরও দুই শ্রামিক আহত হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে তারা বাড়ি ফিরে যায়। নিহত মামুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাখানপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। একটি সুত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র অসাবধানতায় প্রতিনিয়তই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ খনি শ্রমিকদের সতর্কভাবে কাজ করালে এ দূর্ঘটনা হতে অনেক শ্রমিক রক্ষা পাবে বলে মনে করছেন শ্রমিকরা।

মধ্যাপাড়া পাথর খনির প্রায় সাড়ে ৩শ শ্রমিক ৩ শিফটে কাজ করে আসছে। তাদের কারওই কোন ইন্সুরেঞ্জ নেই বলে জানা যায়। ফলে শ্রমিকের মৃত্যুর পর  তার পরিবার অর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরে খনির অভ্যন্তরে পাথর উত্তোলনের সময় দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮