ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত

  • আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রোববার সকালে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ অনেক জায়গায় মাঝারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আগামী ২৭ থেকে ২৮ মে তা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ শ্রীমঙ্গলে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চাঁদপুরে ৫২ মিলিমিটার ও ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে ঢাকা, কুশিল্লা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন আজ বাসসকে জানান, ঢাকাসহ দেশের দক্ষিনাঞ্চলে আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভোগের অনেক জায়গায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভোগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যশোর ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৬ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত

আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮