ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘ধুম ফোর’ মাতাবেন সালমান-ক্যাটরিনা!

  • আপডেট সময় : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • / 487
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক:

বলিউড সুপারস্টার সালমান খানের ‘রেস থ্রি সিনেমাটি বলিউড মাতিয়েছে ঈদে। বর্তমানে ‘ভারত’, ‘দাবাং থ্রি’ ও ‘শের খান’ ছবি নিয়ে তার ব্যস্ততা। এরই মধ্যে শোনা যাচ্ছে ধুম ফোর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সালমান। যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা কাইফ। আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মের সঙ্গে নাকি এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সালমান।

না, তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে এ ছবিটি নিয়ে সালমানের সঙ্গে এক বছর ধরে আলোচনা চলছে আদিত্য চোপড়ার। ‘রেস থ্রি’ সফল হওয়ার পর এ ছবিতে কাজ করার জন্য চূড়ান্তভাবে সম্মতি দেন সালমান। এ ছবিতে সালমানকে যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে সে চরিত্রে এর আগে অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান।

ফিল্মফেয়ার জানিয়েছে, এ ছবিতে সালমানের সঙ্গে দেখা যেতে পারে এ সময়ের আরেক জনপ্রিয় তারকা রণবীর সিংকেও।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ধুম ফোর’ মাতাবেন সালমান-ক্যাটরিনা!

আপডেট সময় : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮