ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

না ফেরার দেশে সাইক্লিস্ট পারুল আক্তার

  • আপডেট সময় : ১১:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সাইক্লিস্ট পারুল আক্তারকে বাঁচানো গেল না। কয়েকদিন আগে আত্মহত্যার চেষ্টা করা পারুল মঙ্গলবার শেষ রাতে মারা গেছেন সাভারের একটি হাসপাতালে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল বলেন, ‘আমি সকালে তার মৃত্যুর খবর শুনেছি। পারুল সফিপুর আনসার কোয়ার্টারে থাকতো। ৩/৪ বছরের একটা মেয়েও আছে তার।’ পারুলের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

‘দুই দিন আগে শুনেছিলাম সে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে শুনেছি মারা যাওয়ার কথা। সে জাতীয় দলের সাইক্লিস্ট ছিল। সর্বশেষ এসএ গেমসে খেলেছে। ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান সাইক্লিং ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল পারুল’- জানিয়েছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক।

পারুলের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছিলেন সাইক্লিং কোচ কুদ্দুস। ‘আমি সকাল ৭টার দিকে খবর শুনে সাভারের বিকেএসপির কাছে হাসপাতালটিতে গিয়েছিলাম। পারুলের বাড়ি মাগুড়ায়। সে চাকরি করতো আনসারে। ৮-৯ বছর ধরে ছিল এ সংস্থায়। আমি বিজেএমসির কোচ। সে আমার হাতেই খেলোয়াড় হয়েছিল। শুনেছি রাত দুইটা/আড়াইটার দিকে মারা গেছে’ -বলেছেন কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না ফেরার দেশে সাইক্লিস্ট পারুল আক্তার

আপডেট সময় : ১১:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭