ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কোকোর মৃত্যুবার্ষিকীতে কী কর্মসূচি নিয়েছে বিএনপি

  • আপডেট সময় : ০১:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সেভাবে কোন কর্মসূচী পালন করেনি। এরমাঝেই দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী সামনে এসেছে।

এই অবস্থায় বিএনপি কি কর্মসূচী গ্রহণ করে সেটা নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে।

তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ২৪ জানুয়ারি দিনটি উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে কোকোর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ-দোয়া এবং কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতারা এতে শরিক হবেন।

এছাড়া বেলা ১১ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ-মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওইদিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোকোর মৃত্যুবার্ষিকীতে কী কর্মসূচি নিয়েছে বিএনপি

আপডেট সময় : ০১:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯