ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

এরশাদের জন্য দোয়া চাইলেন কাদের

  • আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া চেয়েছেন ছোট ভাই জিএম কাদের। তিনি এখন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী আফিসে এরশাদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

দলের কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয় এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

জিএম কাদের বলেন, বুধবার সকালে হাঁটাহাঁটিও করেছেন পল্লীবন্ধু এরশাদ। আশা করছি তিনি দ্রুত সুস্থ্ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখবেন, স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন।

তিনি বলেন, কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্ম দিয়েই জনগণের হৃদয় জয় করেছেন। তার আকাশচুম্বী জনপ্রিয়তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। কোনো নেতার অসুস্থতায় কোটি মানুষের কান্নার রোল, এটা শুধু হুসেইন মুহম্মদ এরশাদের বেলায় প্রমাণিত।

দোয়া মাহফিলে জাপা মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি বিল মওকুফ করে সব ধর্মের আস্থা অর্জন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

শুধু দেশে নয়, সারাবিশ্বেই হুসেইন মুহম্মদ একজন জনপ্রিয় নেতা।

তাই সৌদি আরবের বাদশা বারবার কাবা শরীফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকে ঢকুতে দিয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, উপদেষ্টা- নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক ইকবাল হোসেন রাজু, হেনা খান, যুগ্ম মহাসচিব- মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ শফি, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এরশাদের জন্য দোয়া চাইলেন কাদের

আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯