ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / 340
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেয়া হয়েছে, যা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আজ রোববার রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যাহ উপস্থিত ছিলেন।

সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন এবং ভুল-ত্রুটি এড়িয়ে আরো সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুল প্রশ্নে পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯