ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড’র উদ্বোধন

  • আপডেট সময় : ১০:২২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  নবীন উদ্যোক্তাদের ফান্ড সংগ্রহের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড’-এর উদ্বোধন গত ২৮ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হয়েছে।

প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জনাথন ওর্টম্যান প্রতিযোগিতাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দসহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জনাথন ওর্টম্যান বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সেক্টরে তরুণদের গতিশীলতা বাড়াতে হবে এবং তাদেরকে উদ্যোক্তাবৃত্তির দিকে মনোযোগী হতে হবে। বাংলাদেশ এখন তারুণ্যনির্ভর দেশ। এই তারুণ্যের শক্তির ওপর ভর করেই বাংলাদেশ বদলে যাবে।
বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ উল্লেখ করে তিনি আরো বলেন, এদেশের তরুণরা উদ্যোক্তা মানুসকতাসম্পন্ন এবং অত্যন্ত নিষ্ঠাবান। তারা উন্নত ব্যবসায়িক আইডিয়া উদ্ভাবনে সক্ষম এবং বিনিয়োগকারী খুঁজে পেতেও পারঙ্গম।
উল্লেখ্য, স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড প্রতিযোগিতাটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ। বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সহযোগিতায় এবং ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শিবলি শাহরিয়ারের দিকনির্দেশনায় প্রতিযোগিতাটি পরিচালনা করেছেন মো. রিয়াদ মিয়া ও মালিহা ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টার্টআপ আইডিয়া ফর ফান্ডের সদস্যরা সহ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কণ্ঠে সদ্য প্রয়াত বিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর গান গেয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রসঙ্গত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় তাদের শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করে। বিশ্ববিদ্যালয়টি স্নাতক সম্পন্ন হওয়ার আগে থেকেই তাদের শিক্ষার্থীদেরকে চাকরিজীবী হওয়ার জন্য নয় বরং চাকরিদাতা হিসেবে প্রস্তুত করে তোলে। এ লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড’ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতাটি এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে নবীন উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘স্টার্টআপ আইডিয়া ফর ফান্ড’র উদ্বোধন

আপডেট সময় : ১০:২২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯