ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নালিশ আর মামলা ছাড়া বিএনপির কিছু করার নেই : কাদের

  • আপডেট সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপির নালিশ আর মামলা ছাড়া কিছুই করার নেই।

তিনি বলেন, ‘যে কোন নির্বাচনের ফলাফল নিয়ে যে কারোরই মামলা দায়েরের অধিকার রয়েছে। জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে জেলা পর্যায়ে বিএনপির মামলা করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপির আন্দোলন করার মতো সামর্থ্য নেই। তাই নালিশ আর মামলাই তাদের শেষ ভরসা।

ওবায়দুল কাদের রোববার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষনা শেষে এ কথা বলেন। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া ১২২ প্রার্থীর নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী তৃতীয় ধাপ, ২৩ ফেব্রুয়ারী চতুর্থ ধাপ এবং জুন মাসে পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পাওয়া এক প্রার্থীর বিষয়ে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখব। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবে কি-না জানতে চাইলে কাদের বলেন, নির্বাচন কমিশনের আইনের ব্যত্যয় যাতে না হয় সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্ঠা করেছি। সেজন্যই আমরা জাতীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং মেয়রদের দলীয় মনোনয়ন দেই নি।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনেও আমরা মেয়র ও ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যানকে মনোনয়ন দেইনি। তারপরও কোন অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন (ইসির) আইনের জন্যই আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়নি।

অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযারী আমরা শতকরা ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি । আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরপিও’র এ ধারাটি পুরোপুরিভাবে পালন করার টার্গেট রয়েছে।

এর আগে তিনি দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষনা করেন ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিশ আর মামলা ছাড়া বিএনপির কিছু করার নেই : কাদের

আপডেট সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯