ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পিছিয়েছে এসএসসির ৩ বিষয়ের পরীক্ষা!

  • আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সূচীতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো।

মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর নেয়া সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে।

তাছাড়া ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিছিয়েছে এসএসসির ৩ বিষয়ের পরীক্ষা!

আপডেট সময় : ০৪:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯