ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাকে নিয়ে গান করলেন ফোক শিল্পী হিরু ফকির

  • আপডেট সময় : ০৩:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 449
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ  সিডি চয়েস মিউজিক’র ব্যনারে খুব শীঘ্রই বাজারে আসছে ‘মা’ গানের মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন বর্তমান সময়ের আলোচিত ফোক শিল্পী হিরু ফকির।

গানটির কথা লিখেছেন আনিস চৌধুরী, সুর করেছেন ওসমান সজীব ও মিউজিক কম্পোজিশনে ছিলেন অরন্য আকোণ।   গাজীপুরের মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে।

গানটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাহেলা আর ছেলের চরিত্রে অভিনয় করেছে নতুন মুখ প্রদীপ।   খুব সাধারন একটি গল্প এটি যেখানে ছেলে মাকে তার জীবনের চাইতে ভালোবাসে।

হঠাৎ করে তার মা যখন তাকে ছেড়ে চলে যায় তখন কি ধরনের পরিস্থিতি উদ্ভব হয় গল্পে আমরা তাই দেখবো।

গান প্রসঙ্গে হিরু ফকির বলেন, জীবনে কখনো কোন গানের ভিডিও ধারন করার সময় আমি এভাবে অঝরে কাঁদি নাই কিন্তু এ কাজের সময় আমি গাইতে পারছিলাম না কান্নার কারনে। যাইহোক আমার বিশ্বাস গানটি দেখার পর মায়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে।  

এই প্রসঙ্গে নতুন মুখ প্রদীপ বলেন, এটি আমার প্রথম কাজ। সিডি চয়েস মিউজিক টিম আমাকে কাজটি করার ক্ষেত্রে পুরোপুরিভাবে সহযোগীতা করেছে।   আমি কৃতজ্ঞ তাদের কাছে, আমার মনে হয়েছে গানটি দেখে দর্শকরা অঝরে কাঁদবে।

বিডিসংবাদ/এএইএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাকে নিয়ে গান করলেন ফোক শিল্পী হিরু ফকির

আপডেট সময় : ০৩:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯