ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ঢাকসু নির্বাচনে ভোট ডাকাতিতে প্রমাণ হলো গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে

  • আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকসু নির্বাচনে ভোট ডাকাতিতে প্রমাণ হলো গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে – ছবি : সংগ্রহ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের পর ঢাকসু নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে প্রমাণিত হলো যে গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে।
তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর পর ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ নির্বাচন নিয়ে সর্বমহলে এক ধরনের আগ্রহ ছিল। কিন্তু যে নির্বাচন হয়েছে তাতে আমরা হতাশ হয়েছি।

সোমবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকসু নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদ ও সাধারণ ছাত্রদের ন্যয্য দাবীর প্রতি সমর্থন জানান তিনি।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গনস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইকবাল, গনফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসেডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বের খান।
মির্জা ফখরুল বলেন, ৩০ তারিখের ভোট ডাকাতির নির্বাচনের প্রতি ঘৃনা জানিয়ে জনগন ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে যায়নি। তিনি বলেন, দেশে গণতন্ত্র অনুপস্থিত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে সুচিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে ফখরুল ইসলাম খালেদা জিয়ার জামিন ও সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।

মৌলভীবাজার ২ থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুরের শপথ গ্রহণের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সুলতান মনসুর জনগণের সাথে প্রতারণা করেছে। আমরা তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য আইনগত ব্যবস্থা নেব।

তেল, গ্যাস ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টে আগামী মাসে জেলা ও বিভাগীয় শহরে জনসংযোগ করবে বলেও জানান ফ্রন্টের মুখপাত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকসু নির্বাচনে ভোট ডাকাতিতে প্রমাণ হলো গোটা নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে

আপডেট সময় : ০৭:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯