ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ডাকসু : নবনির্বাচিত কার্যকরি পরিষদের প্রথম সভা ২৩ মার্চ

  • আপডেট সময় : ০৮:৫৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রথম কার্যকরী পরিষদ সভা আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালেয়ের পুরাতন সিনেট অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২৮ বছর পর এ ধরনের সভা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন মাস্টার দা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, আগামী ২৩ মার্চ আলাদাভাবে ডাকসু ও প্রতিটি হলের প্রথম কার্যকরি পরিষদ সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রত্যেক হল সংসদে একজন ও ডাকসুতে একজন করে শিক্ষকদের মধ্য থেকে ট্রেজারার নিয়োগ দিবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এর আগে সোমবার ১১ মার্চ অনুষ্ঠিত নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবিতে পাঁচ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেন নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল। সোমবার সকাল ১১টায় রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। সন্ধ্যায় অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে নির্বাচনে জিএস প্রার্থী রাশেদ খান নতুন কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকসু : নবনির্বাচিত কার্যকরি পরিষদের প্রথম সভা ২৩ মার্চ

আপডেট সময় : ০৮:৫৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯