ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৭৩.৯৩%

  • আপডেট সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। বুধবার সকালে এ ফল প্রকাশ করা হয়।

আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

গত বছর গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।

ফল জানা যাবে ওয়েবসাইটে ও মোবাইলে :

বেলা ১টার পর নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব সাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে- (http:/www.dhakaeducationboard.gov.bd)। এছাড়া অন্যান্য বারের মতো যেকোনো মোবাইল থেকে এসএসএম করে পরীক্ষার ফল জানা যাবে। এজন্য মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ ফল জানিয়ে দেয়া হবে।

একইভাবে মাদরাসা বোর্ডের আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। একইভাবে এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উভয় ক্ষেত্রেই ফিরতি এসএমএস-এ ফল জানিয়ে দেয়া হবে। কয়েক বছরের মতো এবারো বোর্ডগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-মেইলের মাধ্যমে তাদের ফল অবহিত করবে। কোনো ধরনের কাগজ বা লিখিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৭৩.৯৩%

আপডেট সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯