ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আইইবি’র কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ৫৭ তম কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল টেকনোলজি ফর ডেভোলাপমেন্ট’। শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) চার দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করেন তিনি।

কনভেনশনের মূল আকর্ষণ হিসেবে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভোলাপমেন্ট’।

কনভেনশনের উদ্বোধনী দিন শনিবার দুপুরে প্রকৌশলী এম এ রশিদ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বিকালে ফিয়েস্কার সেমিনারে অতিথি থাকবেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলংকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয়।

রবিবার জাতীয় সেমিনারে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ওই দিন বিকালে অনুষ্ঠিত হবে আইইবি বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার শেষদিনে জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইইবি’র কনভেনশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭