ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খোঁজ মিলেছে ভারতের চন্দ্রযান-২

  • আপডেট সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ব্যর্থ হয়েছে ভারতের চন্দ্রযান-২ এর মিশন। কিন্তু এখনো হাল ছাড়ছেন না দেশটির বিজ্ঞানীরা। সর্বশেষ যে আশার কথা তারা শোনাচ্ছেন তা হলো, চন্দ্রপৃষ্ঠে খুঁজে পাওয়া গেছে চন্দ্রযান-২কে। তবে সেটির সঙ্গে আপাতত যোগাযোগ করা যাচ্ছে না। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অবশ্য আশাবাদী।

ইসরোর প্রধান কে শিভান জানান, আমরা চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারটি খুঁজে পেয়েছি। অরবিটার ব্যবহার করে ওই ল্যান্ডারের একটি থার্মাল ইমেজও সংগ্রহ করা হয়েছে। আমরা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শীঘ্রই যোগাযোগ করতে পারবো। এর আগে শনিবার মধ্যরাতে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পূর্বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান-২ এর সঙ্গে। একদম কাছাকাছি পৌঁছে গিয়েও ইতিহাসে নাম লেখা হলো না ভারতের।

এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনই পেরেছিলো চাঁদের মাটিতে অবতরণ করতে। তাই ১০০০ কোটি রূপি খরচ করে চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদে অবতরণে চন্দ্রযান-২ পাঠিয়েছিলো ভারত। তবে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় সফট ল্যান্ডিং-এর সময় এর সঙ্গে ভারতীয় বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নতুন করে এর অবস্থান নির্ধারণে সক্ষম হওয়ায় কিছুটা আশা জাগ্রত হয়েছে ইসরোর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোঁজ মিলেছে ভারতের চন্দ্রযান-২

আপডেট সময় : ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯