ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ আজ

  • আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আজ (সোমবার)। ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৩৭ হাজার। আবেদন করা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে। প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে সার্ভিস চার্জসহ ১ হাজার ৩২০ টাকা।

দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদনে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ও ‘সি’ ইউনিটে ৫৬ হাজার আবেদন জমা পড়ে। ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ জিপিএ ৭ থাকতে হবে, ‘বি’ ইউনিটে বাণিজ্য শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ জিপিএ ৭.৫০ থাকতে হবে এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ জিপিএ ৮.০০ থাকতে হবে।

এদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশিষ্ট ইউনিটে আবেদন করেছে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির ভিত্তিতে আবেদন করার সুযোগ দেয়া হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ আজ

আপডেট সময় : ১২:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯