ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

  • আপডেট সময় : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ বুধবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই সময়ে ৮০ শতাংশ মা ইলিশ ডিম পাড়ে। এসব মা ইলিশ মূলত মিঠাপানিতে ডিম পাড়ে।

তাই আশ্বিনের পূর্ণিমার চারদিন আগে এবং পরের ১৮দিন মোট ২২দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

তিনি বলেন, এ মুহূর্তে ইলিশ রফতানি করার চিন্তা সরকারের নেই। আগে দেশের মানুষের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত হলে রফতানির কথা চিন্তা করব।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ইলিশের প্রধান প্রজনন মওসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন । এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. রইছউল আলম মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানত আশ্বিনের পূর্ণিমার চারদিন আগে এবং পূর্ণিমার পর ১৮দিন পর্যন্ত সময় মা ইলিশ ডিম ছাড়ে। এই ২২দিন উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, অর্থাৎ ইলিশের অভয়ারণ্য এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

আপডেট সময় : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯