ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিজয়ীরাই ইতিহাস রচনা করে, পরাজিতরা নয়: আলী রিয়াজ

  • আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 514
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:
‘ইতিহাসের সঙ্গে ক্ষমতার একটা সর্ম্পক আছে। সে ক্ষমতায় যারা বিজয়ী হয় তারাই ইতিহাস রচনা করে। পরাজিতরা ইতিহাস রচনা করে না। আর বিজয়ীরা তাদের মতো করে, তাদের অবস্থানে থেকে ইতিহাস রচনার চেষ্টা করে থাকে।’  রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সম্মেলন কক্ষে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের ইলিয়নস স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের প্রধান প্রফেসর ড. আলী রিয়াজ।

‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনার সমস্যা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে ড. রিয়াজ আরো বলেন, বাংলাদেশের ইতিহাস বিষয়ক বেশিরভাগ পুস্তকগুলো রচনার ক্ষেত্রে বিভিন্ন সরকারের শাসনামলের প্রভাব লক্ষ করা যায়। এজন্য সুস্পষ্ট রাজনৈতিক ইতিহাসের ভাষ্য রচনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া আমাদের অধিকাংশ রাজনীতিবিদরা আত্মজীবনী লিখে না দুই একজন বাদে, যা রাজনৈতিক ইতিহাস লেখার ক্ষেত্রে তথ্য প্রাপ্তিতে সমস্যা হয়।

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর স্বরোচিষ সরকার-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংগঠনতত্ত্ব বিষয়ের শিক্ষক ড. ইসতিয়াক জামিলও বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয়ীরাই ইতিহাস রচনা করে, পরাজিতরা নয়: আলী রিয়াজ

আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭