ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রাম সাগরিকা গার্মেন্টস জুট ও খাতুনগঞ্জে মোবাইল ফোন টাওয়ারে অগ্নিকান্ড

  • আপডেট সময় : ০২:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 562
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকা এবং খাতুনগঞ্জে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে একটি গার্মেন্টস কারখানার জুুট গুদামে এবং মোবাইল ফোন টাওয়ারের জেনারেটর রুমে আগুন লাগে।

ফায়ার সার্ভিস বিভাগীয় উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন দুটি অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে কোতোয়ালী থানার খাতুনগঞ্জের যমুনা ব্যাংকের চার তলার ছাদে একটি মোবাইল ফোন কোম্পানীর ট্ওায়ারের জন্য বসানো জেনারেটরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে তেমন ক্ষতি হয়নি বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সারওয়ার জাহান।

এদিকে এর আগে নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকায় পিংকটেক নামে একটি গার্মেন্টস কারখানার ভবনের উপরে জুট গুদামে আগুন লাগে সকাল সাড়ে ৯টার দিকে।

খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে দুটি ইউনিটের ৫টি গাড়ি গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে। বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সৃষ্টি হয় বলে নিশ্চিত করেন ফায়ার কন্ট্রোল রুম। অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা করতে পেরেছে বলে দাবী করেন ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম সাগরিকা গার্মেন্টস জুট ও খাতুনগঞ্জে মোবাইল ফোন টাওয়ারে অগ্নিকান্ড

আপডেট সময় : ০২:৪৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭