ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সাচীনূরের আরেকটি অর্জন

  • আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের প্রোডাকশন হাউস ‘সাচীনূর মাল্টিমিডিয়া’, নাচ, নাটক, মিউজিক ভিডিও নির্মাণ এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছেন এমনটাই বললেন সাচীনূর সাচী।

প্রশংসাও কুড়াচ্ছেন বেশ। একের পর এক তার ঝুলিতে জমা হচ্ছে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ছিল আরেকটি বড় অর্জন। আলোচিত নায়িকা হিসেবে সম্প্রতি ‘জসিম গ্রুপ-এজেএফবি’ এ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এ নিয়ে ব্যাপক আনন্দিতও এই নায়িকা।

তিনি বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম; বড় হয়ে একদিন ভালো কিছু করবো। এ জন্য সেকাল থেকেই সংস্কৃতিমনা ছিলাম। ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। নাচ এবং অভিনয় করে প্রশংসা পেয়েছি সবার। তবে আমার এই পথচলায় আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। এরপর এক সময় সুযোগ হয়ে ওঠে চলচ্চিত্রে নায়িকা হওয়ার। শাজাহান ভাইয়ার পরিচালনায় আমার প্রথম ছবির নাম ছিল ‘আমি ডন’। আমার বিপরীতে ছিলেন চিত্রনায়ক অমিত হাসান। এরপর আরো অনেকটি ছবিতে অভিনয় করেছি। মাঝখানে অসুস্থতার কারণে আমি শোবিজ থেকে একটু দূরে ছিলাম। এখন আবারো কাজ শুরু করেছি। সামনে আবারো বড় পর্দায় কাজ করবো। এ জন্য সবার দোয়া কামনা করছি। পাশাপাশি নিজের প্রোডাকশন হাউস ‘সাচীনূর মাল্টিমিডিয়া’ থেকে নাটক, মিউজিক ভিডিও, শর্টফিল্ম নির্মাণ করছি। আর এ ক্ষেত্রে আমি নতুনদের প্রাধান্য দিচ্ছি। কারণ আমার ভিতরে একটা জিনিস সব সময়ই কাজ করে নতুনদের সুযোগ না দিলে তারা প্রতিভা দেখাবে কি করে? সে জন্য আমি নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি। আর ভালো কাজের জন্য যখন কোন সম্মাননা পাই তখন খুবই ভালো লাগে। এটা আসলে অনেক পাওয়া।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাচীনূরের আরেকটি অর্জন

আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯