ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

থাইল্যান্ডে মুসলিম অধ্যুষিত প্রদেশে হামলা, নিহত ১৫

  • আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ বুধবার সামরিক মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা একথা জানিয়েছেন।

গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী সহিংসতা অনেক বেড়ে গেছে। গত ১৫ বছরে এসব সহিংসতায় সাত হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রমোত প্রম-ইন এএফপি’কে বলেন, মঙ্গলবার রাতে ইয়ালা প্রদেশে বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণে থাকা দুটি নিরাপত্তা ফাঁড়িতে ব্যাপক হামলা চালানো হয়।

প্রমোত বলেন, এতে ‘ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। এছাড়া হাসপাতালে আরো দু’জন এবং আজ সকালে একজন মারা যান।’

তিনি জানান, নিরাপত্তা ফাঁড়ি দু’টির চারদিক ঘিরে রাখা হয়েছে এবং সেখানে এখন ফরেনসিক তদন্ত করা হচ্ছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়াউত চান-ও-চা বলেন, দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। – আল জাজির

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাইল্যান্ডে মুসলিম অধ্যুষিত প্রদেশে হামলা, নিহত ১৫

আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯